দেশ বিভক্তিতে সীমানা ভাগ হয়েছে, হৃদয় নয়: এমপি খালিদ

আপডেট : ০২ জুন ২০২৩, ১১:৪১ পিএম

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, দেশ বিভক্তির ফলে সীমানা ভাগ হয়েছে, হৃদয় ভাগ হয়নি। এদেশের পাখি, বাতাস ও সংস্কৃতি ত্রিপুরায় যায়। সেখানকারগুলোও এখানে আসে। আমরা হৃদয় দিয়ে হৃদয় বেঁধেছি, সীমানা এখানে কিছুই না। 

শুক্রবার বিকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বাংলা সংস্কৃতি বলয়ের প্রথম বিশ্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী।

এর আগে টাউনহলের নগর মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে দুই দিন ব্যাপী সম্মেলন উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।  

বাংলা সংস্কৃতি বলয়ের সাময়িক বিশ্ব কমিটির সদস্য সচিব দীপক চন্দ্র ঘোষেরসভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী মাহতাব সুমন। 

শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা সংস্কৃতি বলয়ের উপদেষ্টা অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ও  প্রতিষ্ঠাতা সদস্য সেবক ভট্টাচার্য। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সিনিয়র জেনারেল সেক্রেটারি আইয়ুব ভুঁইয়া, ইন্ডিয়া টুডের বাংলাদেশের এডিটর শাহিদুল হাসান খোকন। 

কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের প্রথম বিশ্ব  সম্মেলনে বাংলাদেশ ও ভারতের মধ্যে অন্তর্ভুক্ত বাংলা সংস্কৃতি বলয়ের ১২টি সাংস্কৃতিক অঞ্চলের ১৫০ প্রতিনিধি অংশগ্রহণ করেন। পরে ভারত-বাংলাদেশের নবীন ও বিশিষ্ট শিল্পীদের নিয়ে টাউন হল মাঠে সাংস্কৃতিক পরিবেশনায় দুই বাংলারসহ দেশ-বিদেশের প্রতিনিধিরা অংশ নেন। 

বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালির অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈশিষ্ট্যসমূহকে ধারণ, লালন ও সংরক্ষণের উদ্দেশে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর বাংলা সংস্কৃতি বলয় আত্মপ্রকাশ করে।


একাত্তর/এসি

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর