খুলনায় প্রচারে নেমে বাকযুদ্ধে জড়াচ্ছেন প্রার্থীরা

আপডেট : ০৫ জুন ২০২৩, ০৬:১১ পিএম

খুলনা সিটি নির্বাচনে প্রচারে নেমে একে অপরের বিরুদ্ধে বাকযুদ্ধে জড়িয়েছেন প্রার্থীরা। এখন পর্যন্ত মেয়র পদের কর্মী-সমর্থকরা কোন ধরনের সংঘাতে না জড়ালেও ১৩৬ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে বাড়ছে উত্তেজনা। ভোটের প্রচারের চেয়ে নালিশ হচ্ছে বেশি। 

নির্বাচন অফিসে এসে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। তবে, নির্বাচন কর্মকর্তারা সোজা জানিয়েছেন, ভোট সুষ্ঠু করতে তারা কঠোর অবস্থানে রয়েছেন। যে কোন অভিযোগ প্রমাণ হলেও ব্যবস্থা নিতে দেরি করবে না ইসি।

আগামী ১২ জুন অনুষ্ঠেয় কেসিসি নির্বাচনে অংশ নিচ্ছে না ক্ষমতাসীনদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি। এ অবস্থায় মোটামুটি নিরুত্তাপ ভোটের মাঠে। তবে, এরই মধ্যে প্রচারে উত্তাপ ছড়িয়েছেন কাউন্সিলর প্রার্থীরা। তাদের প্রচার পরিণত হয়েছে বাকযুদ্ধে। 

খুলনা সিটি নির্বাচনে ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ বিকু কাজী এবং তাজুল ইসলামের নির্বাচনী অফিস ভাঙচুর করে পরষ্পরের সমর্থকরা। এ ঘটনায় রিটার্নিং অফিসারের কাছে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন তারা।

এদিকে, ১৬ নং ওয়ার্ডেও কয়েকটি সংঘাতের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেছেন দুই কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ হাসান ইফতেখার চালু ও আনিসুর রহমান বিশ্বাস।

অবশ্য এসব ছোটখাটো ঘটনাকেও গুরুত্বের সাথে নিচ্ছেন রির্টানিং অফিসার ইসমাইল হোসেন। বলছেন, কাউকে ছাড় দেয়া হচ্ছে না। নির্বাচন সুষ্ঠু করতে কঠোর রয়েছে কমিশন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

এদিকে, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় বিএনপির আট নেতা-কর্মীকে আজীবন বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। এর আগে ১ জুন তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। 

১০ জুন শেষ হবে, খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থীদের প্রচারের সময়সীমা। ১২ জুন ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ২৮৯ কেন্দ্র ও ১ হাজার ৭৩২ ভোট কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।


একাত্তর/এআর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
খুলনার দৌলতপুরে দিনেদুপুরে জুট প্রেসের এক শ্রমিককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে।
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর