গরমে অসুস্থ স্কুলছাত্রী, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০২৩, ১০:২৪ পিএম

গরমে অসুস্থ হয়ে পড়া এক স্কুলছাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। খাদ্যে বিষক্রিয়া অথবা অতিরিক্ত গরমে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর আফতাব-সুবল হাইস্কুলে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবা আক্তার (১১) স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলেন। তিনি দাউদকান্দির তিতাস উপজেলার নাগেরচর গ্রামের জিয়াউল হকের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অতিরিক্ত গরমে হাবিবা অসুস্থ হয়ে পড়ে। সে সকালে কিছু না খেয়েই স্কুলে আসে। পরে খালি পেটে মায়ের দেওয়া টিফিন থেকে তালের শাঁস খান।

তালের শাঁস খাওয়ার পরেই তার বমি শুরু হয়। এসময় তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করেন।

ঢাকায় উন্নত চিকিৎসার জন্য যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান জানান, স্কুলছাত্রীকে হাসপাতালে আনার পর থেকে সে অবচেতন ছিল। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়া অথবা গরমের কারণে এমনটা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন: ইতালির নাগরিকের ওপর হামলার অভিযোগ, পাল্টা অভিযোগ

কুমিল্লার আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ভূঁইয়া জানান, মঙ্গলবার বিকেল ৩টায় কুমিল্লায় তাপমাত্রা ছিলো ৩৮ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরের সর্বোচ্চ।


একাত্তর/আরএ

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর