পাবনায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত, মা-মেয়ে আহত

আপডেট : ০৭ জুন ২০২৩, ০৪:৩৮ পিএম

পাবনায় সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মা ও মেয়েসহ তিনজন।

মঙ্গলবার দিবাগত রাতে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের তেতুলতলা ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের রফিকুল আলমের ছেলে মাহবুব আলম (৪০) ও তার দেড় বছর বয়সী শিশু সন্তান আব্দুর রহমান।

স্থানীয়দের বরাতে পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, মঙ্গলবার রাতে পারিবারিক একটি জানাজা অনুষ্ঠান শেষ করে পাবনা স্কয়ারে কর্মরত রফিকুল তার স্ত্রী ও দুই সন্তান সিএনজি অটোরিকশাযোগে পাবনার অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া তেতুলতলা তিনরাস্তার মোড় নামক রাস্তার বাঁকে পৌঁছলে বিপরীতগামী টাক্টরের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষে হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয় এবং অটোর চালক, মা ও মেয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

ওসি আশীষ কুমার জানান, পুলিশ ট্রাক্টরটি জব্দ করলেও এর চালক পালিয়েছে। এ ঘটনায় পাকশী হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন: সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ১৪

স্বজনদের কোন অভিযোগ না থাকায় বুধবার সকালে ময়নাতদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়, যোগ করেন ওসি।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর