তেলবাহী ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষ, একজন নিহত

আপডেট : ০৯ জুন ২০২৩, ১১:১২ এএম

চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিং এলাকায় রেলের তেলবাহী একটি ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা বন্দর থানার উপ-পরিদর্শক রেজাউল হক জানান, তেলবাহী ওয়াগন ক্রসিং অতিক্রম করার সময় সিগনাল অমান্য করে একটি লরি রেললাইনে উঠে যায়। এতে ওয়াগনের ইঞ্জিনের সাথে লরির সংঘর্ষ হয়। এই সময় লরির নিচে চাপা পড়ে একজন নিহত হয়। আরও কয়েকজন আহত হন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) মাস্টার আব্দুল মালেক জানান, তেলবাহী ওয়াগনটি পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে ইয়ার্ডে আসছিল। এটি সল্টগোলা ক্রসিং পার হওয়ার সময় দুই দিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু হঠাৎ একটি লরি রেললাইনে ওঠে যায়। এতে ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় লরির একজন মারা গেছেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুইজন নিহত, আহত এক

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মোহাম্মদ আমান উল্লাহ আমান বলেন, নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় একটি তেলবাহী ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে গ্যাস ভর্তি লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গ্যাস সবদিকে ছড়িয়ে পড়ে।


একাত্তর/আরএ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর