শেষ দিনে প্রচারণায় ব্যস্ত খুলনা-বরিশাল সিটির প্রার্থীরা

আপডেট : ১০ জুন ২০২৩, ১১:০১ এএম

শেষ দিনের নির্বাচনী প্রচারে ব্যস্ত খুলনা এবং বরিশাল সিটি নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকে বিরামহীন গণসংযোগ করছেন তারা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

শনিবারের প্রচারে নেমে, নিজের অসমাপ্ত কাজ শেষ করতে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক। 

সকালে নগরী ১২ নম্বর ওয়ার্ডের ১ নম্বর উরদু ক্যাম্প এলাকা থেকে ভোটের প্রচার শুরু করেন তিনি। মূলত যে এলাকাগুলোতে এখনো পৌঁছাতে পারেননি শেষ দিনে সেই সমস্ত জায়গায় যাচ্ছেন নৌকার প্রার্থী।

এদিকে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী রাত ১২টা থেকে সব ধরনের প্রচার বন্ধ করতে হবে প্রার্থী ও তাদের সমর্থকদের। তাই চূড়ান্ত হিসেব-নিকেশ ও প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শহরের প্রাণকেন্দ্র থেকে শুরু করে পাড়া-মহল্লা সবখানে জমে উঠেছে নির্বাচনী আমেজ।

বরিশালে প্রতীক বরাদ্দের পর গত ২৬ মে থেকে আনুষ্ঠানিক প্রচারে নামেন প্রার্থীরা। চার দিন বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, মেয়র প্রার্থীদের মধ্যে নৌকা ও হাতপাখা প্রতীকের প্রার্থীর পোস্টার সবচেয়ে বেশি। এলাকায় এলাকায় মাইক বাজিয়ে এই দুই প্রার্থীর পক্ষে ভোট চাওয়া হচ্ছে। দলবল নিয়ে তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।

আরও পড়ুন: সিরাজুল আলম খানের প্রথম জানাজা সম্পন্ন

লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে টানানো পোস্টারও কিছু চোখে পড়ে। তবে পোস্টার-মাইকিংয়ে স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসানের উপস্থিতি খুব একটা চোখে পড়ে না।

খুলনা সিটি নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ ও নারী ভোটারের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৬৯৬।


একাত্তর/আরএ

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর