পঞ্চগড়ে বাড়ছে সংক্রমণ, উদ্যোগ নেই

আপডেট : ২৩ জুন ২০২১, ১২:৪৫ পিএম

পঞ্চগড়ে দিনদিন বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমন বাড়লেও সাধারন মানুষের মধ্যে নেই ভয়, নেই সচেতনতা। যে যার প্রয়োজনে অবাধে হাটবাজারে চলাচল করছেন। হোটেল রেস্তোরা, দোকান, রাস্তাঘাট মানুষের সমাগম তো আছেই। কেও মানছেননা স্বাস্থ্যবিধি- অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক , নেই সামাজিক দুরত্ব। সংক্রমণ ঠেকাতে দ্রুত ব্যবস্থা না নিলে ভয়াবহ আকার ধারন করতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। এদিকে করোনা প্রতিরোধ কমিটি বলছে, জনসচেতনতাসহ সংক্রমন রোধে কঠোর ভাবে উদ্দ্যোগ নেয়া হবে।

ইতোমধ্যে করোনা আক্রান্ত রোগীদের সহযোগিতা ও তাদের যেন কেউ হয়রানি করতে না পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে প্রতিটি থানায় ৩ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হলেও তৎপরতা নেই কমিটির।  

গেলো গত দুই সপ্তাহে জেলায় ছিলো ৮’শ জন করোনা সনাক্ত। আর গত ৬ মাস থেকে মৃত্যুর সংখ্যা ছিলো ২০ জনে। কিন্ত হঠাৎ করে আবার সংক্রমণ বাড়ায় দুই সপ্তাহের ব্যাবধানে নতুন করে ১০৬ জনসহ মোট সনাক্ত ৯০৬ জন। নতুন ১জনসহ মোট মৃত্যু ২১জন। প্রতিদিন সদর হাসপাতালে গড়ে ১৫ থেকে ২০ জন মানুষের চলছে করোনা পরীক্ষা।  

দেশে করোনার সংক্রমণ শুরু হলেও ভাল অবস্থানেই ছিলো পঞ্চগড়। পঞ্চগড়ের প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৭ এপ্রিল। প্রথম ঢাকাফেরত তেঁতুলিয়ার এক নারীর করোনা শনাক্ত হয়।

একাত্তর/ এনএ

জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জীবনের শুরুটা হয়েছিল শুভ পরিণয়ের মধ্য দিয়ে—ছাদনাতলায় একে অপরের হাত ধরে বেঁচে থাকার যে অঙ্গীকার করেছিলেন, মৃত্যুর পর শেষযাত্রাতেও বিচ্ছেদ হলো না তাদের। পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর শোকে রেলে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর