রামপালের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল চীনা জাহাজ

আপডেট : ১০ জুন ২০২৩, ০৬:০১ পিএম

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে চীনা পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়েছে। 

শনিবার ভোর ৫টায় ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসা জাহাজটি পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর এ্যাংকোরেজে ভেড়ে। 

এর আগে, শুক্রবার রাতে কয়লাবাহী জাহাজটি বন্দরের ফেয়ারওয়েবয়া এলাকায় পৌঁছায়। 

শনিবার সকাল থেকেই জাহাজটি থেকে কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হয়েছে। জাহাজ থেকে খালাসকৃত এ কয়লা লাইটারেজে করে নেয়া হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে। তারপর তা স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে কেন্দ্রটির গোডাউনে। 

বিদেশী জাহাজ জে হ্যায়র স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেড’র খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, আমদানিকৃত ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে চীনা পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায় গত ২১ মে মোংলা বন্দরের উদ্দেশ্যে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে।

ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসার ১৯ দিনের মাথায় জাহাজটি মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে পৌঁছায় বলে জানান তিনি। 

তিনি আরও জানান, এর আগে গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন ও ২৯ মে এম ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা মোংলা বন্দর হয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আসে। 

আরও পড়ুন: ঢাকা-মাওয়া ট্রেন চলবে আগস্টেই: রেলমন্ত্রী

কয়লা সংকটের কারণে গত ৫ জুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ও ৯ জুন বাঁশখালী তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এই বিদ্যুৎ কেন্দ্র দুইটি বন্ধ হয়ে যাওয়ার দুঃসংবাদের মধ্যেই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য সুখবর নিয়ে এলো এম ভি জে হ্যায়। 


একাত্তর/এসজে

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
সুন্দরবনে ডাকাত দলের আস্তানায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় দুটি এক নলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর