বরিশাল ও খুলনা সিটিতে ভোটগ্রহণ চলছে

আপডেট : ১২ জুন ২০২৩, ০৪:৪৫ পিএম

বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় শুরু হয়ে, বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট নেয়া। এবার সবকটি কেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হচ্ছে।

বরিশাল সিটির নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আবুল খায়ের আবদুল্লাহ। জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। এছাড়াও আর চারজন প্রার্থী মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সিটিতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ আর নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। প্রতিটি বসানো হয়েছে সিসি ক্যামেরা। বরিশালের ১২৬ কেন্দ্রের মধ্যে ১১৬টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ, বলছে নির্বাচন কমিশন। 

বরিশাল সিটির রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির পরিবেশ শতভাগ সুষ্ঠু আছে দাবি করে ভোটারদের র্নিভয়ে কেন্দ্রে যাবার অনুরোধ জানিয়েছেন।

ভোটের নিরাপত্তায় সাড়ে চার হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি দশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

image


এদিকে, খুলনায় এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন পাঁচ জন। খুলনায় ২৮৯টি কেন্দ্রের মধ্যে ১৬১টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে নির্বাচন কমিশন।

আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন তালুকদার আব্দুল খালেক। আর জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আছেন শফিকুল ইসলাম।এছাড়াও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়াল, যার প্রতীক হাতপাখা। 

জাকের পার্টির গোলাপফুল প্রতীকে এসএম সাব্বির হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী দেয়ালঘড়ি প্রতীকের এসএম শফিকুর রহমান মুশফিক মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

খুলনায় ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ণ করতে ৩১ টি ওয়ার্ডের ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাশাপাশি মোতায়েন থাকবে ১১ প্লাটুন বিজিবি।


একাত্তর/এসজে

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর