ভোট চলছে কক্সবাজার ও আড়াইহাজার পৌরসভায়

আপডেট : ১২ জুন ২০২৩, ১০:১৫ এএম

দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ডামাডোলের মধ্যে কক্সবাজার সদর এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায়ও অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। যথারীতি নির্বাচন শুরু হয়েছে সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সোমবার সকাল থেকে কক্সবাজার পৌরসভার ৪৩টি কেন্দ্রের ২৪৫টি ভোটকক্ষে ভোট শুরু হয়। কেন্দ্রগুলোতে প্রিজাইডিং কর্মকর্তাসহ চার শতাধিক কর্মকর্তা ভোটের দায়িত্ব পালন করছেন।

প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থীসহ ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, রোববার সন্ধ্যার আগেই সব কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

তিনি জানান, নির্বাচনকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ৪৩টি কেন্দ্রের প্রতিটিতে চারজন পুলিশসহ পুরুষ ও নারী আনসার বাহিনীর ১৩ সদস্য, ১২টি ওয়ার্ডে পুলিশের ১২টি টহল টিম, স্ট্রাইকিং ফোর্সসহ ৭৯০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। 

এদিকে, নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার আজকের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মো. সুন্দর আল, স্বতন্ত্র মেয়র প্রার্থী আড়াইহাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মেহের আলী, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মামুন অর রশিদ  এবং আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র মো. হাবিবুর রহমান রয়েছেন দৌড়ে। 

এছাড়াও তিনটি সংরক্ষিত আসনে ১০ জন এবং ৯টি সাধারণ আসনে ৩৫ জন কাউন্সিলর প্রার্থী আছেন। 

আড়াইহাজার পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৪৪৫ জন। এদের মধ্যে নারী ভোটার ১২ হাজার ৩৯৭ জন। পুরুষ ভোটার ১২ হাজার ৪৮ জন। ১১টি ভোটকেন্দ্রের ৭২টি বুথে ইভিএমে ভোট প্রদান করবেন ভোটাররা। 

আরও পড়ুন: বরিশাল ও খুলনা সিটিতে ভোটগ্রহণ চলছে

এবারের নির্বাচনে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীর নির্বাচন কর্মকর্তা রবিউল আলম রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। 

তিনি বলেন, তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। যেকোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার পৌর এলাকার ১১টি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ ধরে কাজ করা হচ্ছে।


একাত্তর/এসজে

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৯৭০ বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের পর প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই অঙ্কের গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এমন কীর্তির রাতেও মাঠ ছাড়তে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর