নারায়ণগঞ্জে আগুন: বাবা-মায়ের পর মেয়ের মৃত্যু

আপডেট : ১৪ জুন ২০২৩, ০১:৩৬ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনায় বাবা-মায়ের পর মেয়ে সোনিয়ার মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিনজনে।

বুধবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোনিয়া আক্তারের (২৫) মৃত্যু হয়। মঙ্গলবার মৃত্যু হয়েছে তার মা বুলবুলি বেগমের।

সোমবার সন্ধ্যায় সোনিয়ার বাবা সালাম মণ্ডলের (৫৫) মৃত্যু হয়।

চিকিৎসাধীন অবস্থায় আছেন- গার্মেন্টস কর্মী টুটুল (২২) ও মেহেজাবিন (৭)। টুটুলের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। মেহেজাবিনের দগ্ধ হয়েছে ৩৫ শতাংশ। 

বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম জানান, নিহত সোনিয়ার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল।

সোনিয়া স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার স্বামীর নাম মো. সেলিম মিয়া। তাদের গ্রামের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার দিয়াঘাট গ্রামে।

মৃত সালামের ফুফাতো ভাই মো. আবিদ বিশ্বাস বলেন, সোমবার ভাইকে দাফন দিয়ে এসে পাই ভাবীর মরদেহ। বিনা ময়নাতদন্তে ভাবির মরদেহ নিয়ে গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছি। গ্রামের বাড়িতে স্বামীর কবরের পাশে দাফন দেয়া হবে তার স্ত্রীর। এরইমধ্যে এলো আরও এক মৃত্যুর সংবাদ।

তিনি আরও বলেন, দগ্ধদের চিকিৎসার খরচ চলছে স্বজনদের সহায়তায়। হাসপাতাল থেকে কিছু ঔষধ দেয়া হয় বাকিগুলো কিনতে হয় বাইরে থেকে।

আরও পড়ুন: মণিপুরে আবারও সহিংসতা, নারীসহ নিহত ৯

স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লার কাশিপুর এলাকায় ঘটনার দিন রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ আগুন আগুন বলে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে বাসার সবার শরীরে আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছিল।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক...
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর