সাত স্তরের নিরাপত্তায় ভোট সুষ্ঠু করতে প্রস্তুত রাজশাহী

আপডেট : ২০ জুন ২০২৩, ০১:৫৭ পিএম

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের আর একদিন বাকি। বুধবার সকাল আটটা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল চারটা পর্যন্ত।  

এদিকে মহানগরটির প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠু করতে সাত স্তরের নিরাপত্তাসহ ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় নিউ গভ. ডিগ্রি কলেজ থেকে ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে  ত পৌঁছে দেয়া হয়।

এর আগের সকাল সাড়ে আটটার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনে নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ব্রিফিং করেন পুলিশ কমিশনার আনিসুর রহমান। 

পরে তিনি সাংবাদিকদের জানান, অতীতের সব রেকর্ড ভেঙে এবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করবে করা হবে না। ভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে বিজিবি, র‌্যাব , পুলিশ ও ব্যাটেলিয়ান আনসার সদস্যদের সমন্বয়ে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

পরে র‌্যাব-৫ এর অধিনায়ক সকাল ৯টায় র‌্যাব কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় তিনি বলেন, নির্বাচনের দিন নগরীতে টহল থাকবে তাদের।

নির্বাচনী দায়িত্ব পালন করবেন ২৫০ জন র‌্যাব ও বিজিবির ১০ প্লাটুন সদস্য। নির্বাচনের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন তিন হাজার ৫১৪ জন পুলিশ, এক হাজার ৯৩৫ আনসার সদস্য। থাকবেন ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 

ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন তিন হাজার ৬১৪ জন কর্মকর্তা। ভোট কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে এক হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট ক্যামেরা। ইভিএম মেশিন থাকছে প্রায় এক হাজার ৭৩০টি।

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নির্বাচনে সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি জানান, মহানগরের ১৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪৭টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

আরও পড়ুন: ছেলেকে বাঁচাতে স্রোতের তোড়ে ভেসে গেলো মা-মেয়েও

রাসিকে মেয়র পদে প্রার্থী চার জন। সাধারণ ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১১জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৪৬ জন। তবে সাধারণ ওয়ার্ডের একটিতে কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মহানগরীর মোট ভোটার তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন।


একাত্তর/এসি

গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর