বাকিতে সিঙ্গারা না পেয়ে দোকানির শরীর ঝলসে দিলো মাদকসেবী

আপডেট : ২০ জুন ২০২৩, ০১:২৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাকিতে খাবার না দেয়ায় রিপন মিয়া (২৬) নামে এক রেস্টুরেন্ট দোকানির ওপর কড়াই ভর্তি ফুটন্ত গরম তেল ঢেলে দিয়েছে রাব্বি সিকদার নামের এক মাদকসেবী।

সোমবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থা তাকে উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত রিপন মিয়া মাহমুদাবাদ টঙ্গীরঘাট এলাকার জাব্বার মিয়ার ছেলে। 

ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের প্রধান ডা. বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) আব্দুল মতিন জানিয়েছেন, ফুটন্ত তেলে রিপনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।  

আরও পড়ুন: গোয়েন্দা সংস্থা 'র'-এর নতুন প্রধান হচ্ছেন রবি সিনহা

স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, আহত রিপন মিয়া ছোট একটি পুরি-সিঙ্গারার দোকান দিয়ে তার জীবিকা নির্বাহ করতেন। একই এলাকার দেলোয়ার সিকদারের ছেলে মাদকাসক্ত রাব্বি সিকদার প্রায় দোকান থেকে টাকা না দিয়ে বিভিন্ন খাবার খেয়ে যেতেন।

সোমবার রাত পৌনে আটটার দিকে যথারীতি রাব্বি সিঙ্গারা খেয়ে পরে টাকা পরিশোধের কথা জানান। এতে রিপন অপরাগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে রাব্বি তার ওপর সিঙ্গারা ভাজার কড়াই ভর্তি গরম তেল ঢেলে দেয় এবং রিপনের শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।


একাত্তর/আরবিএস 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর