রাজশাহীতে বিপুল ব্যবধানে এগিয়ে লিটন

আপডেট : ২১ জুন ২০২৩, ১০:৫০ পিএম

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বড় ধরনের ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। 

১৫৫টি কেন্দ্রের মধ্যে ৯৬টি কেন্দ্রের ফল ঘোষণায় ৮৮ হাজার ভোটে এগিয়ে আছেন লিটন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯৬ হাজার ৫০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মুরশিদ আলম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৬১৮ ভোট।

বর্তমান মেয়র খায়রুজ্জামান লিটন এর আগে দুইবার ২০০৮ ও ২০১৮ সালে রাজশাহী সিটির মেয়ার নির্বাচিত হন।  

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে সারাদিন ভোট শেষে গণনা চলছে ফল ঘোষণা।

রাজশাহীতে মোট ভোট শেষে নগরীর শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফল ঘোষণা শুরু করেন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন।

নির্বাচন সার্বিকভাবে ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, তারা সন্তুষ্ট বোধ করছেন।

রাজশাহীতে মেয়র পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী চারজন। এদের মধ্যে ইসলামী আন্দোলন ভোট বর্জনের ঘোষণা দেরিতে দেয়ায় প্রার্থীর নাম ব্যালটে থেকে যায়।

রাজশাহীতে ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। মেয়র ছাড়াও ৩০ জন সাধারণ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এই ভোটে নির্বাচিত হবেন।  

আরও পড়ুন: কারো ওপর নির্ভরশীল না হতেই ব্রিকসে যোগদান: প্রধানমন্ত্রী

কাজী হাবিবুল আউয়াল বলেন, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা অবাধে, নির্বিঘ্নে এসে ভোট দিয়েছেন। কোথাও কোনো বাধা পেয়েছে বলে শুনিনি, তথ্য পাইনি।

এ ধরনের নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়াকে ‘গুড এনাফ’ বলে মন্তব্য করেন সিইসি বলেন, ৬০-৭০ শতাংশ হলে তা চমৎকার হবে। 

রাজশাহীতে ২০০৮ সালে ভোটের হার ছিল ৮১.৬১ শতাংশ। ২০১৩ এ সিটিতে ভোট পড়ে ৭৬.০৯ শতাংশ। সবশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে ভোটের হার ছিল ৭৮.৮৬ শতাংশ।


একাত্তর/আরবি 

গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর