পায়রায় জেটিতে নোঙর করা জাহাজে লস্করের মৃত্যু

আপডেট : ২৫ জুন ২০২৩, ১১:৫৯ এএম

পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙর করে রাখা পাথর বোঝাই একটি জাহাজের ওপর পড়ে জাহাজটির এক লস্করের মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে আটটার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নং জেটিতে পাথরবাহী এমভি টাইগার অব ইস্ট বেঙ্গল-৪ জাহাজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাজের লস্কর আবদুল আখের (৪৫) ফেনীর গজারিয়াকান্দি গ্রামের আব্দুর রবের ছেলে।

এমভি টাইগার অব ইস্ট বেঙ্গল-৪ জাহাজের মাস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, পাথর নিয়ে চট্টগ্রাম থেকে পায়রায় আসেন তারা। শনিবার সকাল থেকে তারা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নং জেটিতে নোঙর করে জাহাজ থেকে পাথর নামানোর কাজ করছিলেন। রাত সাড়ে আটটার দিকে জাহাজের লস্কর আবদুল আখের হঠাৎ জাহাজের ওপর পড়ে মাথায় আঘাত পান। জাহাজে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি মাথা ঘুরে পড়ে গিয়ে থাকতে পারেন বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন বলে জানান জাহাজের মাস্টার।

আরও পড়ুন: বাহাদুরাবাদ ঘাটে যমুনায় ডুবে কিশোর নিখোঁজ

কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে নিহত জাহাজের লস্করের মরদেহের সুরতহাল সম্পন্ন করেছেন। তিনি কি কারণে মারা গেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর