বাহাদুরাবাদ ঘাটে যমুনায় ডুবে কিশোর নিখোঁজ

আপডেট : ২৫ জুন ২০২৩, ০১:৫০ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নৌ টার্মিনাল এলাকায় যমুনা নদীতে ডুবে এক কিশোর নিখোঁজ হয়েছে।

শনিবার বিকেলে এ ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ কিশোর তাওহীদ আদনান আপন (১৬) দেওয়ানগঞ্জ পৌরসভার চিকাজানী এলাকার মহিউদ্দীন হিরুর পুত্র। জামালপুর জিলা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে আপন।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, শনিবার দুপুরে আপন দেওয়ানগঞ্জে দাদার বাড়িতে বেড়াতে আসে। বিকালে তিন বন্ধু মিলে বাহাদুরাবাদ নৌ টার্মিনাল এলাকার যমুনা নদীতে বেড়াতে যায়। মোবাইল ফোনে ছবি তুলতে গিয়ে তিন বন্ধুই নদীতে পড়ে ডুবে যায়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করতে পারলেও আপনের খোঁজ পায়নি স্থানীয়রা। 

ওসি আরও জানান, উদ্ধার হওয়া সৌরভ আলিফ নামের এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া অপর কিশোর সুস্থ আছেন বলে জানা গেছে। খবর পেয়ে বিকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ডুবুরী দলের টিম লিডার ষ্টেশন অফিসার খাইরুল আলম জানান, নিখোঁজ আপনের সন্ধানে বিকাল পাঁচটা থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। অন্ধকারের জন্য রাত আটটায় অভিযান স্থগিত রাখা হয়েছে। রোববার সকাল থেকে আবারও অভিযান শুরু হবে।

আরও পড়ুন: মাকে গালিগালাজ, বাধা দেয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

নদীতে কিশোর নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা ও দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী।


একাত্তর/জো

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর