গরুর ক্ষত রোগ নিয়ে চিন্তায় ইসলামপুরের খামারিরা

আপডেট : ২৫ জুন ২০২৩, ০২:০০ পিএম

জামালপুরের ইসলামপুরে গরুর শরীরে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত ক্ষত রোগ (লাম্পি স্কিন) রোগ। খামারিদের অভিযোগ এরই মধ্যে আক্রান্ত ১০টি গরু মারা গেছে।

ইসলামপুরের বোয়ালমারি ও সিরাজাবাদসহ সব ইউনিয়নেই ছড়িয়ে পড়েছে গরুর ভাইরাসজনিত এই ক্ষত রোগ। আক্রান্ত গরুর শরীরে প্রথমে দেখা দিচ্ছে গুটি। তারপর সেই গুটির স্থানে লোম পড়ে গিয়ে তৈরি হচ্ছে ক্ষত। সুনির্দিষ্ট চিকিৎসা না থাকায় এই রোগে এরই মধ্যে মারা গেছে ১০-১২টি গরু।

কোরবানির ঈদের আগ মুহূর্তে গরুর শরীরে লাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়ায় দুঃচিন্তায় পড়েছেন উপজেলার খামারিরা।

খামারি ও গৃহস্থরা বলছেন, আক্রান্ত গরুর চিকিৎসা করালেও সুস্থ হচ্ছেনা। উল্টো এক গরু থেকে আরেক গরুতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।

ইসলামপুরের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তোফায়েল আহমেদ জানান, ভেটেরিনারি সার্জনদের মাধ্যমে আক্রান্ত গরুগুলোর চিকিৎসা দেওয়া হচ্ছে। শিগগিরই এই রোগ নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে তরুণের দুই পা বিচ্ছিন্ন

উপজেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে ইসলামপুর উপজেলায় এ পর্যন্ত এক হাজার ৫৬টি গরু ক্ষত রোগের ভাইরাসে আক্রান্ত হয়েছে।

একাত্তর/জো

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর