শ্বশুরবাড়ি ঘেরাও করে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৬ জুন ২০২৩, ১১:১৪ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামিনে থাকা হত্যা মামলার এক আসামিকে শ্বশুরবাড়ি ঘেরাও করে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাতে শিবগঞ্জ উপজেলার টুনটুনিপাড়া এলাকায় আনারুল ইসলামের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত দুরুল হোদা (৪০) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ  উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর গ্রামের চাঁন মণ্ডলের ছেলে।

নিহত দুরুলের শ্যালিকা মরিয়ম খাতুন জানান, একটি হত্যা মামলায় সম্প্রতি আদালত থেকে জামিন পান দুরুল। এরপর নিরাপত্তার অভাবে নিজ বাড়িতে না উঠে শ্বশুর আনারুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। সেখানে গিয়ে দুর্বৃত্তরা বাড়ি ঘেরাও করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আব্দুল সামাদ জানান, দুরুলের দুই পায়ে ও দুই হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে।

দুরুলের বোন আয়েশা বেগম জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে দুরুলের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, আলোচিত বিএনপি নেতা আলম ঝাপড়া হত্যা মামলার আসামি ছিলেন দুরুল হোদা। ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান তিনি। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপ) এএইচএম আবদুর রকিব জানান, শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ হত্যাকাণ্ডের পর ছায়া তদন্ত শুরু করেছেন। 

আরও পড়ুন: নোয়াখালীতে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যু

গত ১৩ এপ্রিল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও সংশ্লিষ্ট ওয়ার্ডের বিএনপির সভাপতি আলম হোসেন ঝাপড়া। এসময় দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে গতিরোধ করে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই বাবুল আলী শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ১২ নম্বর আসামি ছিলেন নিহত দুরুল হোদা।


একাত্তর/জো

বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর