বিলুপ্তপ্রায় সন্ধি কচ্ছপ জবই বিলে অবমুক্ত

আপডেট : ২৬ জুন ২০২৩, ০৬:২২ পিএম

নওগাঁর সাপাহারে উদ্ধারকৃত বিলুপ্তপ্রায় প্রজাতীর ভারতীয় সন্ধি কচ্ছপ ঐতিহ্যবাহী জবই বিলে অবমুক্ত করা হয়েছে। 

রোববার বিকেলে এই কচ্ছপকে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যহ আল মামুন, আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু, জবইবিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দসহ অন্যরা।   

জানা গেছে গত ২৩ জুন উপজেলার আইহাই ইউনিয়নের জেলেদের জালে প্রায় বিলু্প্ত প্রজাতির কচ্ছপটি উঠে আসে। এ সময় আশড়ন্দ উত্তর পাড়া গ্রামের লিটন হোসেন জেলেদের কাছ থেকে কচ্ছপটি উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। সংবাদ পেয়ে জবইবিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার সদস্যগণ সেখানে দেখেন যে কচ্ছপটি একটু অসুস্থ। পরে বিষয়টি বন্যপ্রাণী ও সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর হোসেনকে অবগত করা হয়।  

জাহাঙ্গীর হোসেন জানান, উদ্ধারকৃত কচ্ছপটি প্রায় বিলুপ্ত প্রজাতীর ভারতীয় সন্ধি কচ্ছপ।  তিনি মনে করছেন ভারত থেকে পূর্সোণভবা নদী দিয়ে পানিতে স্নোতে বাংলাদেশে ভেসে এসেছে। 

জবইবিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজ জানান, সংগঠনের সদস্যগণ কচ্ছপটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। উদ্ধারকৃত কচ্ছপটি একটু সুস্থ হলে আইহাই ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী জবই বিলে কচ্ছপটিকে অবমুক্ত করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যহ আল মামুন বলেন, এই বিলের আরো বেশি কচ্ছপ অবমুক্ত করতে হবে। পাখির পাশাপাশি বিলের জলে বিভিন্ন প্রাণি যেন পানির ভারসাম্য রক্ষা করতে পারে। 

তিনি এমন বিলুপ্ত সন্ধি কচ্ছপসহ সকল বিলুপ্তপ্রায় প্রাণি রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।


একাত্তর/এআর                    

রাজবাড়ীতে আহত অবস্থায় উদ্ধারের আটদিন পর একটি গন্ধগোকুল (স্থানীয়ভাবে যাকে 'গাছ খাটাশ' বলা হয়) অবমুক্ত করা হয়েছে। 
নওগাঁর সাপাহারে জবই বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে উপজেলার জবই গ্রামে জবই বিলের সেলফি পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে।নিহত শিশু জিহাদ হোসেন (৬) উপজেলার মহিষডাঙা...
ভোলার চরফ্যাশনে মিঠা পানির সন্ধানে লোকালয়ে আসা একটি চিত্রা হরিণ উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকালে হরিণটি চরমানিকার সংরক্ষিত বনের গহীন অরণ্যে অবমুক্ত করে...
চট্টগ্রামের কক্সবাজারে বন বিভাগের হ্যাচারিতে জন্ম নেয়া ৬৫টি কাছিমের বাচ্চাকে উপকূল এলাকায় অবমুক্ত করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের পেচারদ্বীপ সাগর পয়েন্টে এগুলোকে অবমুক্ত করা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর