চেয়ারম্যানের মামলায় নারী মেম্বারসহ দুই জন জেলে

আপডেট : ২৮ জুন ২০২৩, ০৯:৩২ পিএম

পটুয়াখালীতে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যানের মামলায় গ্রেপ্তার একই পরিষদের সংরক্ষিত নারী সদস্যসহ দুই জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। 

বুধবার দুপুরে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে বিচারক জামিন আবেদন গ্রহণ না করে জেল হাজতে পাঠান। 

তারা হলেন- সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের ১, ২, ৩ নম্বর নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মিনারা বেগম ও তার ভাতিজা রাকিব হোসেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণের তারিখ ছিল। ইউনিয়নের মোট ৬০৯ জনের নামে এই বরাদ্দ আসে। দুপুর একটার দিকে ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিম ও মিনারা বেগমের মধ্যে তালিকা ও চাল বিতরণ নিয়ে তর্ক হয়।

মিনারা বেগমের অভিযোগ, তার ৩৫ জনকে লাইনে দাঁড় করালে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে গালাগাল করেন। তিনি পরিষদ থেকে বের হয়ে বিষয়টি তার আত্মীয়দের জানান। এ সময় চেয়ারম্যানের ছোট ভাই সমাপ্তি কাজী ঘটনাস্থল দিয়ে যাবার সময় তাদের সঙ্গে তর্ক করে। এতে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। পরে চেয়ারম্যান লোকজন ও লাঠিসোটা নিয়ে হামলা চালালে  আরেক দফা মারামারি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানা ওসি ঘটনাস্থলে আসার পরে পরিস্থিতি শান্ত হয় এবং চাল বিতরণ শেষ হয়।  অথচ ওই রাতেই আমাকে এক নম্বর আসামি করে চেয়ারম্যান মামা দায়ের করেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমের অভিযোগ ও মামলার বিবরণে জানা যায়, চাল বিতরণের সময় তালিকায় নাম ছাড়া লোক লাইনে দাঁড় করানোয় ওই ইউপি সদস্যকে তাদের নিয়ে চলে যেতে বলা হয়।  এতে তিনি ক্ষিপ্ত হয়ে আত্মীয়দের নিয়ে তার এবং ভাইয়ের ওপর হামলা চালান। এতে কয়েকজন আহত হন, তার  বর্তমানে হাসপাতালে ভর্তি। 

আরও পড়ুন: ঈদের দিন সারাদেশে ভারী বৃষ্টিপাতের আভাস

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান,  ইউপি চেয়ারম্যান বাদি হয়ে ৯ জনকে আসামি করে থানায় মামলা করেন। রাতেই মিনারা বেগম ও তার ভাতিজাকে পুলিশ গ্রেপ্তার করে। বুধবার দুপুরে তাদের কোর্টে হাজির করা হয়।

বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আল আমিন জানান, আসামিদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন গ্রহণ না করে জেল হাজাতে পাঠান। 


একাত্তর/এসি

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর