গরু ব্যবসায়ীকে হত্যা করে ১৪ লাখ টাকা ডাকাতি

আপডেট : ২৯ জুন ২০২৩, ১০:১৪ এএম

ঢাকার আফতাবনগর থেকে গরু বিক্রি করে ফেরার পথে এক ব্যবসায়ীকে হত্যা করে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতদল। এ ঘটনায় একজন নিখোঁজসহ আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১১ টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান এলাকা থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত শহিদুল ইসলাম বগুড়ার সারিয়াকান্দি থানার নিজকলাইল গ্রামের মজনু মিয়ার ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঢাকার আফতাবনগর হাটে গরু বিক্রি করে মঙ্গলবার রাতে নিজ এলাকা বগুড়ার সারিয়াকান্দি ফেরার জন্য একটি ট্রাকে ওঠেন পাঁচজন ব্যবসায়ী। 

পরে ট্রাকটি চন্দ্রা এলাকা পার হওয়ার পরই ট্রাকে থাকা ডাকাতদল অস্ত্রের মুখে ওই ব্যবসায়ীদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তাদের কাছে থাকা গরু বিক্রির সাড়ে ১৪ লাখ টাকা লুটে নেয় ডাকাতরা। 

ওসি জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত ডাকাতদের নির্যাতনে শহিদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। নির্যাতনের পর আব্দুস সালাম নামে এক ব্যবসায়ীকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কোনো এক স্থানে ফেলে দেয় ডাকাতরা। 

আর নিহত শহিদুলসহ নুরুল ইসলামসহ ইউনুস আলীকে বড়াইগ্রাম উপজেলার আগ্রান এলাকায় ট্রাক থেকে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায় তারা। 

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় ডাকতদের ধরতে অভিযান শুরু হয়েছে। 


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীকে জখম করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নগদের একটি ডিস্ট্রিবিউটর কার্যালয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। একদল দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্রের মুখে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে। এতে ক্ষতির...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর