রূপগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০২৩, ১১:১৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে পরিবারের দাবির সাথে ডাক্তারি পরীক্ষানিরীক্ষায় মিল না পাওয়ায় এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। 

শুক্রবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত সাকিবা আক্তার (১২) শিমুলিয়া এলাকার করিম মিয়ার মেয়ে। সে স্থানীয় পিতলগঞ্জ-ব্রাহ্মণখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করতো।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, বিকেলে শিমুলিয়া এলাকায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ হেফাজতে নেয় পুলিশ।

তিনি বলেন, পরিবারের সদস্যরা বাথরুমে পড়ে গিয়ে মৃত্যুর কথা বললেও, প্রাথমিক পরীক্ষানিরীক্ষা থেকে চিকিৎসকরা ধারণা করছেন ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

তিনি আরও জানান, নিহতের ঘাড় ভাঙ্গা এবং গলায় রশির চিহ্ন রয়েছে। এছাড়া তার গোপনাঙ্গেও বিশেষ আলামত পাওয়া গেছে। 

আরও পড়ুন: এলেঙ্গায় বাসের ধাক্কায় তিন অটোযাত্রী নিহত, আহত চার

মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/এসজে

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর