পায়রার জন্য এলো আরও ৩৬ হাজার টন কয়লা

আপডেট : ০২ জুলাই ২০২৩, ১০:০৮ পিএম

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৬ হাজার ৫৭০ টন কয়লা নিয়ে পায়রা বন্দরে নোঙ্গর করেছে পানামার পতাকাবাহী জাহাজ এমভি পাভো ব্রেইভ। ২০০ মিটার দৈর্ঘ্য এবং ৩২ মিটার প্রস্থের জাহাজটি সাড়ে ৯ মিটার ড্রাফটের। 

রোববার দুপুর ১২টার পর এ জাহাজ থেকে কয়লা খালাসের জন্য একটি লাইটারেজ জাহাজ মাদার ভেসেল থেকে পাঁচ হাজার মেট্রিকটন কয়লা খালাসের কার্যক্রম শুরু করেছে।  

পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান বলেন, এ কয়লা খালাসের পরে সন্ধ্যার পর মাদার ভেসেলটি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেয়া হবে। সেক্ষেত্রে রোববার রাত কিংবা সোমবার সকাল থেকে জাহাজ থেকে বিদ্যুৎকেন্দ্রে কয়লা খালাস শুরু হতে পারে। 

তিনি বলেন, এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে এমভি পাভো ব্রেইভ মাদার ভেসেলটি কয়লা নিয়ে পায়রা বন্দরের উদ্দেশ্য যাত্রা করে। শনিবার রাতে জাহাজটি পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের বহির্নোঙরে আসে। 

রোববার সকাল ৯টার পরে জাহাজটি রাবনাবাদ চ্যানেলের ইনার এ্যাংকরেজে নিয়ে নিয়ে আসেন পায়রা বন্দরের পাইলট গোলাম রাব্বানী। 

আরও পড়ুন: সুগন্ধায় জাহাজে বিস্ফোরণ: নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে

টানা ২০ দিন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর গত ২৩ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে এমভি এ্যাথেনা জাহাজ পায়রা বন্দরে আসে। এ জাহাজ থেকে কয়লা খালাসের পর ২৫ জুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট চালু হয়। 


একাত্তর/এসজে

বন্দরসীমা, বহির্নোঙরে জাহাজের নিরাপত্তা, অননুমোদিত নৌযান চলাচল এবং অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপনের ফলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল ব্যাহত ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ আটলান্টিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজে থাকা এক কর্মচারী নিহত হয়েছেন।
চোখের পলকে আনুমানিক তিন মণ ইলিশ উঠে এলো ডেকে! আমরা যতটা পারলাম কুড়িয়ে নিলাম, বাকিটা আবার সাগরেই গড়িয়ে পড়লো।
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সারবাহী জাহাজে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার আকাশ মন্ডল ওরফে ইরফান সাতদিনের রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠিয়েছে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর