জমিচাষের সময় বজ্রপাতে ট্রাক্টর চালকের মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৩:১০ পিএম

নওগাঁর ধামইরহাটে জমি চাষের সময় বজ্রপাতে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। এসময় জমির মালিকও আহত হয়েছেন।

সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার মইশড় গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমিনুর রহমান (২২) ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং জমির মালিক জাহিদুল ইসলামও একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলামের জমিতে আউশ ধান লাগানোর জন্যে বৃষ্টির মধ্যেই পাওয়ার টিলার দিয়ে জমিচাষ করছিলেন মমিনুর। জমির আইলে ছাতা নিয়ে দাঁড়িয়ে ছিলেন জাহিদুল। দুপুরে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। সাড়ে বারোটার দিকে তাদের কাছাকাছি একটি বজ্রপাত ঘটলে মমিনুর ঘটনাস্থলেই মারা যান আর জাহিদুল আহত হন।

মাঠে থাকা অন্য কৃষকসহ স্থানীয়রা ঘটনাটি দেখেতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বজ্রাহত জাহিদুল এখন শঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক।

আরও পড়ুন: ঈদ সেলামির লোভ দেখিয়ে অপহরণ ও ধর্ষণের পর হত্যা

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

একাত্তর/জো

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর