ফয়স লেকে পাহাড় দখলমুক্ত করতে অভিযান

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১০:৪৬ পিএম

ফয়স লেক ও চিড়িয়াখানা সংলগ্ন পাহাড় দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়নে পাহাড়ি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উচ্ছেদ হওয়া লোকজনের অভিযোগ, কোনো ঘোষণা ছাড়া অভিযানের জন্য, তারা সরে যাওয়ার সময় পাননি।

চট্টগ্রামের ফয়স লেক ও চিড়িয়াখানার পেছনের পাহাড় কেটে অবৈধভাবে তৈরি হয়েছে শত শত স্থাপনা।

পুলিশ, আনসার ও বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার সকাল থেকেই এইসব অবৈধ স্থাপনা উচ্ছেদে নামে চট্টগ্রাম জেলা প্রশাসন।

image


চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানান, সরকারি-বেসরকারি মিলে পাহাড়ের প্রায় ৮ একর জায়গা দখল হয়ে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে অবৈধ স্থাপনা উচ্ছেদে চলানো হয় অভিযান।

পাহাড়ে অবৈধ স্থাপনায় বসবাসকারীরা জানান, উচ্ছেদে আগাম কোন নোটিশ দেওয়া হয়নি।

যদিও কাট্টলী ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক জানান, সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করেই চালানো হয় উচ্ছেদ কার্যক্রম।

আরও পড়ুন: পূর্বাচলে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

চার বছর আগে একই জায়গায় উচ্ছেদে অভিযান পরিচালনা করেছিল জেলা প্রশাসন।

একাত্তর/জো

চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর