ট্রাকচাপায় কিশোর মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৮:৩৩ পিএম

রাজবাড়ীতে ট্রাকচাপায় এক কিশোর মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার উড়াকান্দা মোল্লাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজয় (১৬) রাজবাড়ী পৌরসভার আঠাশ কলোনী এলাকার আব্দুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, বিকেলে দুইটি মোটরসাইকেল নিয়ে বিজয়রা তিন বন্ধু নদীর ধারে ঘুরতে বের হয়। এসময় তারা উড়াকান্দা মোল্লাপাড়া এলাকায় বরাট ইউনিয়নের চেয়ারম্যান শামসুদ্দিন আহম্মেদের বাড়ীর নিকটে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বিজয়ের মোটরসাইকেল চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: সীমান্তের ওপারে ভারতীয় দুর্বৃত্তদের গুলিতে তরুণ নিহত

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/জো

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর