ঈদের ছুটির পর খুলনায় বেড়েছে ডেঙ্গু রোগী

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৩:৩০ পিএম

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত পহেলা জুলাই থেকে চিকিৎসা নিয়েছে ৬১ জন ডেঙ্গু রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আক্রান্ত রোগীদের বেশিরভাগই ঈদের ছুটিতে ঢাকা থেকে খুলনায় এসেছিলেন। তাদের থেকেই শহরে ছড়িয়েছে ডেঙ্গ রোগ। 

তবে, যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খুলনা মেডিক্যালে বাড়ানো হয়েছে শয্যার সংখ্যা। আর ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশন। ওয়ার্ডে ওয়ার্ডে খুঁজে বের করা হচ্ছে মশার প্রজননস্থল। ছেটানো হচ্ছে মশা মারার বিষ। 

গোপালগঞ্জের ইয়াদ আলী কাজের সূত্রে ঢাকায় থাকেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। শরীরে জ্বর নিয়ে যান স্থানীয় হাসপাতালে। সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা জানলে ভর্তি হন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এখন সেখানেই চিকিৎসা চলছে তার। 

একই অবস্থা হাসপাতলে ভর্তি বেশিরভাগ রোগীর, তারা এসেছে খুলনার বাইরে থেকে। চিকিৎসা পেয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফেরার পথে। ডেঙ্গু প্রতিরোধে জরুরী প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বলছেন, খুলনায় ডেঙ্গু রোগ সামলাতে যথেষ্ট প্রস্তুতি রয়েছে।

এদিকে সিটি কর্পোরেশন নগরবাসীকে আশ্বস্ত করে বলছে, রাজধানীর মত ভয়াবহ পরিস্থিতি খুলনায় সৃষ্টি হবে না। প্রতিদিনই মশক নিধনে কাজ করে যাচ্ছে কর্পোরেশন। মশার প্রজনন কেন্দ্রগুলো খুঁজে বের করে সেখানে বিষ স্প্রে করা হচ্ছে। নগরবাসীকে সচেতন করা হচ্ছে।

গত পহেলা জুলাই পর্যন্ত খুলনায় ডেঙ্গু রোগের চিকিৎসা নিয়েছেন ৬১ জন। হাসপাতালে ভর্তি ছিলেন ২১ জন। বাকিরা সবাই চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।


একাত্তর/এআর

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু ও হামের প্রকোপ সামাল দিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত মেমন জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট এবং বিশেষ ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল চালু করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা গেছে বড়ো ধরনের ব্যবধান। গত এক সপ্তাহে গলাচিপা উপজেলা...
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত...
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবনের তৃতীয় তলায় ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ছয়টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে হাসপাতালজুড়ে রোগী এবং তাদের পরিজনদের মধ্যে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর