ইটবাহী ট্রাক উল্টে ইটচাপায় দুই শ্রমিক নিহত

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৮:১৩ পিএম

নেত্রকোণার বারহাট্টায় নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই একটি ট্রাক উল্টে ইটের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কে নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন নেত্রকোণা সদর উপজেলার বাহিরচাপরা গ্রামের আবু বক্করের ছেলে হৃদয় মিয়া (২২) ও রতন মিয়ার ছেলে ইমন মিয়া (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ইট বোঝাই একটি ট্রাক নেত্রকোণা থেকে কলমাকান্দার দিকে যাচ্ছিল। বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এসময় ট্রাকে থাকা পাঁচ শ্রমিকের তিনজন লাফিয়ে বেঁচে গেলেও দুইজন ইটের নিচে চাপা পড়ে।

আরও পড়ুন: ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত, আহত তিন

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে চাপা পড়া শ্রমিকদের মরদেহ উদ্ধার করে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
শুধুমাত্র ইট-পাথরের অট্টালিকা ও দালান-কোঠা নির্মাণ করে উন্নয়নের বাহবা পেতে চান না বলে সোজা ভাষায় জানিয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার...
নেত্রকোণার কলমাকান্দায় একটি গোরস্থানকে কেন্দ্র করে বিরোধ ও আধিপত্য বিস্তারকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর