লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় ২৪ জনের সাজা

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৩:৪৯ পিএম

লক্ষ্মীপুরে আলাদা দুটি পর্নোগ্রাফি মামলায় ২৪ জনের পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে কপিরাইট আইনে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলে- সেলিম হোসেন, মুখলেছুর রহমান, আশরাফুল ইসলাম সুজন, রাম কর্মকার, শাহ আলম, মো. মাহিফ আরাফাত, মো. খোকন, রাহাত খান, মো. মাঈনউদ্দিন, মো. বেলাল, মো. সিরাজ, মো. মামুন হোসেন ও মো. সিরাজ।

অন্য মামলায় দণ্ডিতরা হলেন- মো. জাহি হোসেন, জহির আলম ভুঁইয়া, মো. ইব্রাহিম, রথিন সুর, মো. মেজবাহ উদ্দিন, রিয়াজ মাহমুদ, মো. নুরুল আমিন, মো. মাসুম, জয়নাল আবেদীন নিশান, সবুজ হোসেন ও মো. মোস্তফা। 

দণ্ডিত সবাই লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তার মধ্যে তিন আসামি পলাতক রয়েছে। 

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) অ্যাড. জসিম উদ্দিন জানান, দীর্ঘ দিন থেকে লক্ষ্মীপুর পৌর সুপার মার্কেট ও সদর উপজেলার মজু চৌধুরী হাট এলাকায় কম্পিউটারে পর্নো ছবি, বিভিন্ন শিল্পীদের অশ্লীল ভিডিও গান, সদ্য মুক্তি পাওয়া বাংলা সিনেমা কপি করে একটি চক্র ব্যবসা করে আসছে। এমন অভিযোগে ২০১৮ সালের ২৯ জুলাই আলাদা অভিযান চালায় র‌্যাব-১১। 

আরও পড়ুন: দুদকের মামলায় গুলশানের সাবেক ওসি ও স্ত্রীর কারাদণ্ড

এসময় পর্নোগ্রাফিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারসহ আসামিদের আটক করে থানায় হস্তান্তর করেন র‌্যাব। পরে র‌্যাব বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর এক মামলায় ১১ জন এবং অন্য মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত  সাক্ষ্যগ্রহণ শেষে আলাদা এই দুই মামলার রায় ঘোষণা করেন।


একাত্তর/এসি

লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর