সৌদিতে আগুনে নিহত বারেকের বাড়ি নওগাঁয়

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৭:৩৮ পিএম

সৌদি আরবের একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে সাত বাংলাদেশি প্রবাসী শ্রমিকসহ ৯ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত সৌদি আরবের দাম্মামের হুফুপ শহরের সানাইয়ারআল মনসুরা শিল্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাদের মধ্যে বারেক সরদার (৪৫) নামে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তার বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলার উদয়পুর মণ্ডল পাড়া গ্রামের। তিনি ওই গ্রামের মৃত রহমান সরদারের ছেলে।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহতদের মধ্যে প্রাথমিকভাবে আরও যাদের শনাক্ত করা হয়েছে তারা হলেন- আরিফ মো. সাহাদাত, মো. শাকিল প্রামাণিক, সাইফুল ইসলাম, রুমান প্রামাণিক, মো. ফিরুজ সরদার আলী ও মো. রব হোসাইন। তাদের মধ্যে তিন জন নাটোরের এবং একজন রাজশাহীর বাসিন্দা।

নিহত বারেক সরদারের বড় ভাই শাহাদাত হোসেন জানান, সৌদি আরবে আমাদের এক ভাই এবং ভাতিজা রয়েছে। তারাই বারেকের মৃত্যুর ঘটনা আমাকে জানিয়েছেন।

বারেক ফার্নিচারের শ্রমিক হিসেবে  ২০০৬ সালে সৌদি আরবে যান। এরপর সর্বশেষ ২০১০ সালে বাড়িতে এসেছিলেন। এরপর কয়েক মাস থেকে আবারও যান সৌদি আরবে। দুর্ঘনার আগ পর্যন্ত তিনি ওই কারখানায় কাজ করছিলেন।  

শাহাদাত হোসেনে আরও জানান, ওই পরিবারের বারেক ছিলেন একমাত্র উপার্জনের ব্যক্তি। এভাবে তার চলে যাওয়া কিছুতেই মানতে পারছিনা। বড় মেয়েটার বিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বাড়িতে এক মেয়ে ও স্ত্রী রয়েছে।

আরও পড়ুন: সৌদিতে ফার্নিচার কারখানায় আগুনে নিহত সাত বাংলাদেশি

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি। এবিষয়ে বিস্তারিত জানতে আমরা খোঁজ খবর রাখছি।


একাত্তর/এসি

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর