সৌদিতে ফার্নিচার কারখানায় আগুনে নিহত সাত বাংলাদেশি

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০১:০১ পিএম

সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরে একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে নিহত হয়েছেন সাত বাংলাদেশি প্রবাসী শ্রমিকসহ ৯জন।

শুক্রবার সন্ধ্যায় রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শনিবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, দুর্ঘটনায় মারা যাওয়া প্রাথমিকভাবে শনাক্ত হওয়া বাংলাদেশিরা হলেন আরিফ মো. সাহাদাত, বারেক সরদার, মো. শাকিল প্রামাণিক, সাইফুল ইসলাম, রুমান প্রামাণিক, মো. ফিরুজ সরদার আলী ও মো. রব হোসাইন। নিহত বাংলাদেশিদের মধ্যে তিনজন নাটোরের এবং একজন রাজশাহীর।

এ দুর্ঘটনায় আহত দুইজন কিং ফাহাদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রম কল্যাণ উইংয়ের প্রতিনিধি দুর্ঘটনায় নিহত ও আহত বাংলাদেশিদের সার্বিক বিষয়ে নিবিড়ভাবে খোঁজখবর নিচ্ছেন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ওয়াগনার সৈন্যরা বেলারুশ বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে

আগুনের সূত্রপাত কীভাবে, তা এখনও জানা যায়নি। ঘটনার কারণ জানার জন্য ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।


একাত্তর/জো

হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৭ হিজরি সনের জিলহজ...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর