লক্ষ্মীপুরে সংঘর্ষে কৃষকদল কর্মী নিহত

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৯:২৭ পিএম

লক্ষ্মীপুরে পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ দেড় শতাধিক রাজনৈতিক নেতা-কর্মী আহত হয়েছেন। সংঘর্ষে মো. সজিব নামে এক কৃষকদল কর্মী নিহত হয়েছেন। 

মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে লক্ষ্মীপুর বেসরকারি আধুনিক হাসপাতালের সামনে, শহরের সামাদ মোড়, বাগবাড়ী ও তেরবেকী ও উত্তর তেহমুনী, চৌধুরী সুপার মার্কেট এলাকায় আলাদা আলাদা সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পর শহরে থমথমে পরিস্থতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল চারটার দিকে লক্ষ্মীপুর পৌর শহরে বিএনপি পদযাত্রা বের করে। অপরদিকে শহরের উত্তর তেহমুনী থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তি মিছিল বের করে। আওয়ামী লীগের শহরের চকবাজার এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। আওয়ামী লীগ নেতাকর্মীরা দক্ষিণ তেহমুনী দিকে যেতে চাইলে নেতাদের হস্তক্ষেপে মিছিল চকবাজার এলাকায় অবস্থান নেয়। এসময় আতংকে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়।

জেলা বিএনপির সদস্য সদস্য সচিব হাসিবুর রহমান বলেন, ‘বিএনপির মিছিল শহরের আধুনিক হাসপাতালের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এসময় নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে গেলে পুলিশ গুলি ও টিয়ারগ্যাস ছোঁড়ে। এতে বিএনপির প্রায় শ’খানেক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়। অপরদিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় ১৫ জন বিএনপির নেতাকর্মী আহত হয়।’

তিনি বলেন, ‘সামাদ স্কুল মোড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সজিব নামে ওই কর্মীর ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি মদিনউল্লাহ হাউজিংয়ের একটি বাড়ির নিচে গিয়ে আশ্রয় নেন। সেখানেই তার মৃত্যু হয়।’

জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু জানান, আওয়ামী লীগের ডাকা শান্তি সমাবেশে যাওয়ার পথে বিএনপির হামলায় লক্ষ্মীপুর পৌর শহরের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলামসহ ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তিনজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল এ পাঠানো হয়েছে। অন্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। 

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ সদর হাসপাতালে সাংবাদিকদের জানান, বিএনপির নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে আধুনিক হাসপাতালের সামনে দিয়ে হাইওয়ে সড়কে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় ৩০ জন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৪৫ মিনিট ফাঁকাগুলি ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। 


একাত্তর/কেএসএইচ/

যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও অপচয়ের খেসারত আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিগত সরকারের...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর