পায়রায় কয়লা নিয়ে ভিড়লো আরও দুই জাহাজ

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৪:২২ পিএম

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ৭৬ হাজার ১৫৬ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে আরও দুইটি কয়লাবাহী জাহাজ এসেছে । 

মঙ্গলবার রাতে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের বহির্নোঙ্গরে ৩৭ হাজার ৮৩৭ মেট্রিকটন কয়লা নিয়ে এসেছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি দড়িয়া মায়া।   

একইদিন সকালে ৩৮ হাজার ৩১৯ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনারে অ্যাংকর করেছে হংকংয়ের পতাকাবাহী কয়লাবাহী জাহাজ এমভি নিংজুহাই।   

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজিজুর রহমান জানান, দুটি জাহাজই এসেছে ইন্দোনেশিয়ার বালিক পাপান বন্দর থেকে। এমভি নিংজুহাই জাহাজ থেকে লাইটার জাহাজে করে প্রায় ছয় হাজার মেট্রিক টন কয়লা আনলোডের পর রাতে জাহাজটি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়বে। 

image


আর এমভি দড়িয়া মায়া জাহাজটি আজ বুধবার সকালে পায়রা বন্দরের ইনারে অ্যাংকরেজ করবে। 

আরও পড়ুন: নেত্রকোণায় স্বাস্থ্যবিভাগের অভিযানে মিললো এডিসের লার্ভা

কয়লার সঙ্কটে ২০ দিন বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর গত ২৫ জুন পায়রার তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ ইউনিটের একটি ইউনিট চালু হয়। সঙ্কটের পর এ নিয়ে মোট আটটি জাহাজ পায়রা বন্দরে কয়লা নিয়ে এলো। 


একাত্তর/এসি

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর