ফকিরহাটে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৭:২১ পিএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বুধবার রাতে খুলনার খানজাহান আলী সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ এর একটি দল। 

গ্রেপ্তার ব্যক্তির নাম আরাফাত হোসেন জনি (৪৫)। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৬ জানায়, গত ২ জুলাই বিকেলে এক সহযোগীকে সাথে নিয়ে আরাফাত হোসেন জনি ফকিরহাটের বেতাগা গ্রামে তার সাবেক স্ত্রীর বাড়িতে যান। 

বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। এসময় ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে জনি ও তার সহযোগী পালিয়ে যান। 

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ফকিরহাট থানায় ওই দুইজনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: জৈন্তাপুরে সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত, আহত দুই

পরে ছায়াতদন্ত শুরু করে র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় জনিকে খানজাহান আলী সেতুর টোল প্লাজা এলাকা থেকে গ্রেপ্তার করে। এরপর বৃহস্পতিবার তাকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর