যুক্তরাষ্ট্রে রমিম হত্যায় ক্ষোভ, বিচার নিয়ে সংশয়

আপডেট : ২১ জুলাই ২০২৩, ১০:০৮ পিএম

যুক্তরাষ্ট্রে রমিম হত্যার বিচার হবে কি-না, তা নিয়ে সংশয় জানিয়েছেন করেছেন নিহত রমিমের স্বজনসহ সর্বস্তরের মানুষ। শুক্রবার যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় নিহত রমিম হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে মানববন্ধনে তারা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে, অথচ সে দেশেই মানুষের জীবনের নিরাপত্তা নেই। 

শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে রমিমের স্বজন ছাড়াও, সাংবাদিক, মুক্তিযোদ্ধার সন্তান, ছাত্র ও যুব সংগঠনের সদস্য, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

এ সময় রমিম হত্যার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, হত্যাকাণ্ডে জড়িত এক আসামি যুক্তরাষ্ট্র পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে। এতে প্রমাণ হয়, সেখানে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। অথচ বিশ্বজুড়ে তারাই মানবাধিকারের প্রশ্ন তোলে। 

মানববন্ধনে নিহত রমিমের ভাই রিয়াজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে, অথচ সে দেশেই প্রকাশ্যে মানুষ হত্যা করা হচ্ছে। তাই যুক্তরাষ্ট্রে রমিম হত্যার বিচার হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। 

উল্লেখ্য, মিসৌরির সেন্ট লুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ের স্থানীয় সময় মঙ্গলবার সকালে একটি গ্যাস স্টেশনে গুলি করে হত্যা করা হয় রমিমকে। ২২ বছর বয়সী ওই শিক্ষার্থীর বাড়ি মিরসরাই উপজেলার ভালুকিয়া গ্রামে। রমিম মৃত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের ছেলে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত বাংলাদেশি, বিয়েবাড়িতে বিষাদের ছায়া

পুলিশ বলছে, ওই গ্যাস স্টেশনে কাজ করতেন রমিম। বুধবার সকালে গ্যাস স্টেশনের বাইরে তার গাড়ির কাচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে একদল সন্ত্রাসী। এ সময় তিনি তাদের বাধা দিলে তারা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশ এসে রমিমকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিসৌরিতে গুলি করে বাংলাদেশি ছাত্র হত্যার ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর