চনপাড়ায় আবারও সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১০

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০২:২৭ পিএম

রূপগঞ্জের চনপাড়া বস্তিতে আবারও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গুলিবর্ষণে চারজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হৃদয় (৩০), আলমগীর (২৮) ইসমাইল (৩০) ও ইলিয়াসসহ (১৭) আহত আরও একজনকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাহাবুদ্দিনের সাথে জয়নাল গ্রুপের বিরোধ চলে আসছে। এদিকে সাহাবুদ্দিনের বন্ধু শমসের আলী কায়েতপাড়া ইউনিয়নের ৯ ওয়ার্ড চনপাড়ায় উপ-নির্বাচনে ইউপি সদস্য হিসেবে বিজয়ী হন। ওই নির্বাচনে জয়নালও প্রার্থী ছিল। গতকাল শুক্রবার ইউপি সদস্য হিসেবে শমসের শপথ গ্রহণের পর এলাকায় তার লোকজন আনন্দ মিছিল বের করে। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত সাড়ে ১১টার দিকে অনুষ্ঠান চলাকালীন জয়নালসহ তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, চনপাড়া থেকে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে তাদের ভর্তি করা হয়। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকেও অবহিত করা হয়।

আরও পড়ুন: গরুচোরের উৎপাতে অতিষ্ঠ ময়মনসিংহের খামারিরা

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার(গ সার্কেল) মো. আবির হোসেন বলেন, উভয় পক্ষের মধ্যে রাত থেকে ভোর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
কোনো ব্যক্তি বা গোষ্ঠী যতো ক্ষমতাবান কিংবা যে দলেরই হোক না কেন, নদী ও খালের জমি দখল করে জলাবদ্ধতা তৈরি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 
নারায়ণগঞ্জে কৌশলে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় মলম পার্টি চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর