রান্না ঘরে বিদ্যুতায়িত হয়ে গৃহস্থ ও কাঠমিস্ত্রির মৃত্যু

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৬:১৭ পিএম

বাগেরহাটে রান্নাঘর মেরামত করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে কাঠমিস্ত্রি ও গৃহস্থের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে জেলার চিতলমারী উপজেলার বড়গুনী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিতলমারী উপজেলার বড়গুনী গ্রামের গৃহস্থ আসাদ শেখ (৬৫) ও মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামের কাঠমিস্ত্রি নাসিম মোল্লা (৩৫)।

স্থানীয়রা জানান, আসাদ শেখের বাড়িতে রান্না ঘরের টিনের চালে উঠে তারা মেরামত কাজ করছিলেন। এসময় নাসিম একটি বাল্ব খোলার চেষ্টা করলে বিদ্যুতস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে গৃহকর্তাও বিদ্যুতস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসা মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. অপূর্ব জানান, বিদ্যুতস্পৃষ্ট ওই দুই জনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন: আবাসিক হোটেল থেকে ১১ জামায়াত নেতা-কর্মী আটক

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এসি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর