ড. তাহের হত্যা: ‍প্রস্তুতি শেষ, দুই আসামির ফাঁসি আজই

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৩:৪২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় দুই আসামি ফাঁসি আজ রাতেই হতে পারে। ইতিমধ্যে স্বজনরা আসামিদের সঙ্গে কারাগারে দেখা করেছেন।

মঙ্গলবার রাজশাহী জেলা কারাগারের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

আসামিরা হলেন- সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও কেয়ারটেকার জাহাঙ্গীর আলম।

সূত্র জানিয়েছে, দুদিন ধরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ফাঁসির ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি রাজশাহী কারা কর্তৃপক্ষ।

সূত্রটি জানিয়েছে, দুপুর একটার দিকে জাহাঙ্গীর আলমের পরিবারের ৩৫ জন সদস্য কারাগারে প্রবেশ করেছেন। বিকেল তিনটা পর্যন্ত তারা কারাগারের ভেতরেই ছিলেন।

এর আগে আসামিরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। তবে তা নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

২০০৬ সালের পহেলা ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে উদ্ধার করা হয় অধ্যাপক তাহেরের মরদেহ। তিন ফেব্রুয়ারি নিহতের ছেলে বাদি হয়ে মতিহার থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু বাড়লো

পুলিশ তদন্তে জানতে পারে, পদোন্নতি সংক্রান্ত বিষয়ের জের ধরে নৃশংস হত্যার শিকার হন অধ্যাপক তাহের। ২০০৭ সালের ১৭ মার্চ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিচার শেষে ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুত বিচার আদালত চার জনকে ফাঁসির আদেশ ও দুজনকে খালাস দেয়।


একাত্তর/এসি

সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী ড. পুরনজিত মহালদার মারা গেছেন। 
কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) সম্মেলনে তিনি...
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় মা ও ছয় মাসের অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলায় আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যা-নিপীড়নের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের মৌন মিছিল শেষে শিক্ষার্থীদের তুলে নেয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর