গরু চুরির অপরাধে কাউন্সিলরসহ তিনজন কারাগারে

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৬:৫৫ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুরে তিনটি চোরাই গরুসহ কাউন্সিলর ও এক গরু চোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার মামলা দায়েরের পর আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- পৌরসভার কাইছমা গ্রামের ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন ফারুক (৪৭), উপজেলার মাধখলা গ্রামের সাইফুল ইসলাম (৪৩) ও চরকাটিহারী গ্রামের ওমর ফারুক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সাইফুল ইসলাম তিনটি চোরাই গরু নিয়ে হোসেনপুরের কাইছমা গ্রাম থেকে কিশোরগঞ্জ সদর উপজেলার শিমুলিয়া বাজারে যাওয়ার পথে জগদল এলাকার পৌঁছালে তার আচরণবিধি দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। এসময় সাইফুলকে আটক করে পার্শ্ববর্তী মাধকলা বাজারে নিয়ে মারধর করে জিজ্ঞাসাবাদ করলে সাইফুল জানায়, কাউন্সিলর আবুল হোসেন ফারুকের বাড়ি থেকে তিনি গরুগুলি বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।

পুলিশ খবর পেয়ে গরু চোর সাইফুল ইসলামসহ চোরাই গরুগুলো থানায় নিয়ে যায়। সেখানে সাইফুলকে জিজ্ঞাসাবাদ শেষে পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন ফারুকের মুখোমুখি করা হয়। এক পর্যায়ে গরু চুরির সাথে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে কাউন্সিলর আবুল হোসেন ফারুক আটক করে পুলিশ। এরপর এ ঘটনায় জড়িত চরহাটি গ্রামের ওমর ফারুককে আটক করা হয়।

চোরাই দুটি গরুর মালিক চরহাজিপুর গ্রামের কৃষক নাজিম উদ্দিন জানান, গত ১৮ জুলাই মঙ্গলবার রাতে গোহাল ঘর থেকে গরু দুটি চুরি হয়। এরপর খোঁজাখুঁজি করেও গরু দুটি পাননি তিনি।

স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে হোসেনপুর উপজেলায় গরু চুরি আশঙ্কাজনকহারে বেড়েছে। কৃষক গোহালঘরে গরু পাহারা দিয়েও চুরি ঠেকাতে পারছে না।

আরও পড়ুন: রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, গরু চুরির সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় কাউন্সিলর আবুল হোসেন ফারুকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর