পাচারের সময় এক কেজি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার এক

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৫:১৯ পিএম

ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে ছয়টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। 

বুধবার রাতে ভোমরার আইসিপির ফলমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রবিউল ইসলামের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামে। 

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে বিজিবি সদস্যরা আইসিপির ফলমোড় এলাকায় অভিযান চালান। 

এসময় সীমান্ত এলাকা থেকে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয় ও তার কোমরে কালো স্কচটেপ মোড়ানো ছয়টি স্বর্ণের বার উদ্ধার করে।

এই কর্মকর্তা আরও জানান, জব্দ করা স্বর্ণের ওজন এক কেজি ১৩৭ গ্রাম ৬৫০ মিলি গ্রাম।  যার বাজারমূল্য প্রায় ৯৬ লাখ ১ হাজার ৭৬৬ টাকা।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাসচালকের মরদেহ উদ্ধার

তিনি আরও জানান, স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে ও গ্রেপ্তার ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।


একাত্তর/এসজে

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৩০০ চালকের বিনামূল্যে চোখ পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও...
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
দেশে হামের প্রাদুর্ভাব ও এর জটিল উপসর্গ নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম নিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর