তৃতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১২:৩০ পিএম

কক্সবাজারের টেকনাফে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের ছেলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এরই মধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হ্নীলা পশ্চিম সিকদার পাড়া বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় শিশু ফারিহা। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মায়ের কাছে একটি ফোন আসে। ফারিহাকে বাঁচাতে চাওয়া হয় ৫ লাখ টাকা মুক্তিপণ।

ফোনের ওপাশ থেকে বলা হয়, টাকা পেলে ফারিয়াকে পাঠিয়ে দেব।

হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার নুরানী বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্রী ফারিহাকে অপহরণের বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান শুরু করে। শুক্রবার বিকেলে আটক হন দারুস সুন্নাহ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি আলী আহমদের ছেলে, মাদ্রাসা ছাত্র এরফান। জিজ্ঞাসাবাদে ফারিহাকে হত্যার কথা তিনি স্বীকার করেন।

আটক এরফান হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার জামাতে হাফতুম শিক্ষার্থী।

র‌্যাব জানায়, খাবারের লোভ দেখিয়ে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করে এরফান। পরে মরদেহ মাদ্রাসার পেছনে নালায় ফেলে দেয় সে।

র‌্যাব-১৫’র ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সাদিকুল হক জানান, মাদ্রাসায় এরফানের বাবার ঘরেই শিশু ফারিহাকে হত্যা করা হয়।

তিনি বলেন, অভিযুক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি ধর্ষণের উদ্দেশ্যেই এই অপহরণ করে পরে তিনি ধর্ষণের বিষয় গোপন করতে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে।

আরও পড়ুন: কুড়িগ্রামে বাস চাপায় তিন বাইক আরোহী নিহত

এদিকে এরফানের কঠোর শাস্তি ও মাদ্রাসাটি বন্ধের দাবিতে সোচ্চার হয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের মাদ্রাসার ভেতরের এ ধরনের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন।


একাত্তর/আরএ

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর