কুড়িগ্রামে বাস চাপায় তিন বাইক আরোহী নিহত

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১২:৩৬ এএম

কুড়িগ্রামে বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টর দিকে জেলার ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা গ্রামের বাসিন্দা আফতাব হোসেনের ছেলে সাগর (২৪), সোহরাব আলীর ছেলে সুমন (২৩) এবং শাহিন (২৫)। তার তিন জনই প্রতিবেশি। তাদের মধ্যে সুমন মাদ্রাসার ছাত্র, সাগর অটোরিকশা চালক এবং শাহীন কৃষি কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে যাচ্ছিলো। আন্ধারীঝাড় এলাকায় পৌঁছালে বাসটি বিপরীত দিক থেকে আসা তিন জন আরোহীসহ একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই তিন জনের মৃত্যু হয়। 

নিহত শাহীনের নানা মুক্তিযোদ্ধা আবদুল খালেক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে এসে দেখি আমার নাতিসহ তিন জন নিহত হয়েছে। 

আরও পড়ুন: শনিবার ঢাকায় দুই দলের কর্মসূচিতে পুলিশের নিষেধাজ্ঞা

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, বাসটি নাগেশ্বরী থানার পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের মৃতদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে। ঘাতক চালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে সড়কে চলাচল স্বাভাবিক আছে।


একাত্তর/এসি

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর