নাটোরে সাতসকালে বিএনপি নেতাকে পিটুনি

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১০:৩২ এএম

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোর পাঁচটার দিকে নাটোর শহরের চকবৈদ্যনাথ (গুড়পট্টি) এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ছেলে জানান, দলের কর্মসূচি পালন করতে তিনি পন্ডিতগ্রামের বাড়ি থেকে রিকশা যোগে আলাইপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বলে শহরের গুড়পট্টি এলাকায় পৌঁছালে কোয়েল ও তার সহযোগীরা অতর্কিত হামলা করে। তারা আওয়ামী লীগের কর্মী।

নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, রহিম নেওয়াজকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আজকের কর্মসূচি বাতিল করা হয়েছে। 

তিনি বলেন, জেলা বিএনপি অফিসের সামনে পুলিশের উপস্থিতিতে সকাল থেকে আওয়ামী লীগের লোকজন লাঠিসোঠা এবং অস্ত্র নিয়ে অবস্থান করছে। কর্মসূচির চাইতে নেতাকর্মীদের জীবনের গুরুত্ব বেশি, তাই কর্মসূচি বাতিল করা হয়েছে।

এদিকে অভিযুক্ত রাশিদুল ইসলাম কোয়েল বলেন, বিএনপির নৈরাজ্য প্রতিহত করার জন্য রাজপথে ছিলাম। রহিম নেওয়াজকে পিটিয়েছি।

আরও পড়ুন: এবার কয়লা সঙ্কটে বন্ধ রামপাল বিদ্যুৎ কেন্দ্র 

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ নাছিম আহমেদ বলেন, ভোরে রহিম নেওয়াজের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। তখনও পুলিশ মোতায়েন হয়নি। সকাল আটটার পর শহরে পুলিশ মোতায়েন হয়েছে। এরপর আর অপ্রীতিকর কিছু ঘটেনি। 


একাত্তর/এসি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর