পিকআপের ধাক্কায় অটোর তিন যাত্রী নিহত

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৩:১৭ পিএম

নরসিংদীর শিবপুরে মুরগিবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার দিনগত রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ফরিদপুর জেলার নগরকান্দার তোতা মুন্সীর ছেলে শাহিন হোসেন (২৮), শিবপুরের পালপাড়া এলাকার মো. রুকন উদ্দীনের ছেলে জজ মিয়া (২৩) এবং কামারগাঁও এলাকার মো. নজরুল ইসলামের ছেলে অটোরিকশাচালক নাসির উদ্দীন (২৫)। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে দুইজন যাত্রী নিয়ে অটোরিকশাটি ইটাখোলার দিকে যাচ্ছিল। সৈয়দনগরের ফিডার রোড ধরে এগিয়ে আসা অটোরিকশাটি মহাসড়কে উঠতে যাচ্ছিল। 

এসময় মুরগিবাহী একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি মহাসড়কে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। 

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শাহিন হোসেন ও জজ মিয়াকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা ও চালকের মরদেহ উদ্ধার করে। 

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আবু খায়ের বলেন, ঘটনাস্থল থেকে একজন ও হাসপাতাল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় লেগুনাচালককে পিটিয়ে হত্যা

তিনি জানান, নিহতদের স্বজনরা বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়ার আবেদন করেছেন। অনুমতি পেলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/এসজে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর