ডিমের দাম আরও বেড়েছে

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১২:০৮ পিএম

ডিমের দাম আরও বেড়েছে। ফার্মের ডিম এবং হাঁসের ডিমের দাম বেড়েছে হালিতে ১০ থেকে ১৫ টাকা। দেশি মুরগির ডিমের দাম হালিতে ১৫-২০ টাকা বেড়েছে।

বিক্রেতারা বলছেন, খামারে উৎপাদন কম তাই ডিমের সরবরাহ কম। বেড়েছে পেঁয়াজ, রসুন ও আদার দামও।

চট্টগ্রাম প্রতিবেদক জানান, টানা সাতদিনের বৃষ্টির প্রভাব পড়েছে চট্টগ্রামের বাজারে। দোহাজারী সাতকানিয়া, বাঁশখালীর সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কম।

বিক্রেতারা বলছেন, সবধরনের সবজির দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। ডিমের ডজন প্রতি ১৫ টাকা বেড়ে ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। বিরূপ আবহাওয়ায় সমুদ্রে মাছ ধরার ট্রলার যেতে না পারায় বাজারে সামুদ্রিক মাছের দাম বেড়েছে কেজি প্রতি ১০০-১৫০ টাকা। মিঠা পানির মাছের দামও বাড়তি।

নেত্রকোণা প্রতিনিধি জানান, সপ্তাহের ব্যবধানে বাজারে ফার্মের মুরগির ডিম হালিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের ডিম ১০ টাকা বেড়ে ৬০ টাকা হালিতে আর দেশি মুরগির ডিমের দাম হালি প্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

গত সপ্তাহের চেয়ে ব্রয়লার ও কক মুরগির দাম বাড়লেও দেশি মুরগির দাম কেজিতে ৫০ টাকা কমেছে। বেড়েছে পেঁয়াজ, রসুন,কাঁচা মরিচ, হলুদসহ শাকসবজির দাম।

কয়েকজন ব্যবসায়ী জানান, ডিমের দাম পোল্ট্রিতে বাড়লে তার প্রভাব দেশের সব জায়গায় পড়ে।

আরও পড়ুন: মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

মানিকগঞ্জে মাছের সঙ্কট থাকায় চাহিদা বেড়েছে। দাম বেড়েছে মুরগি ও ডিমের। সবজির দামও গত সপ্তাহের তুলনায় বাড়তি।

একাত্তর/আরএ

রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলাতেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের আমিষের অন্যতম সস্তা উৎস ডিম। দোকানিরা বাড়তি দামে ডিম বিক্রি করায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করছে ভোক্তা অধিকার...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর