বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলায় ভিড়লো বিদেশি জাহাজ

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০২:২৭ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণসামগ্রী নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এম ভি উহুইউন এইচপোই। 

সোমবার বেলা ১১টায় বন্দরের ৫নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি। দুপুরেই শুরু হয়েছে পণ্য খালাসের কাজ। 

জাহাজ থেকে রেলসেতুর নির্মাণসামগ্রী খালাসের পর নৌযানে (বার্জ) করে সেগুলো নদীপথে নেয়া হচ্ছে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। 

বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট 'হক এন্ড সন্স লিমিটেড'র খুলনার অপারেশন ম্যানেজার মো: শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে গত ২ আগস্ট ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে কোরিয়ান পতাকাবাহী জাহাজ এম ভি উহুইউন এইচপোই। জাহাজটি সোমবার বেলা ১১টায় মোংলা বন্দরের ৫নম্বর জেটিতে ভিড়েছে। জাহাজটিতে রেলসেতুর এক হাজার সাতশ' ১৭ দশমিক ৫৫ মেট্টিক টন ওজনের একশ' ৯৪ প্যাকেজ মালামাল এসেছে।

আরও পড়ুন: বাবার মোটরসাইকেল থেকে পড়ে মেয়ের মৃত্যু

তিনি আরও জানান, দুপুর ১টার পর জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। এ সকল মালামাল নৌযানে করে নদীপথে নেয়া হচ্ছে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। জাহাজ থেকে মালামাল খালাসে সময় লাগবে তিন থেকে চার দিন বলে জানিয়েছেন শিপিং এজেন্টের এ কর্মকর্তা। 

এর আগে গত ১৭মে এম ভি সান ইউনিটি, ৫মার্চ এম ভি হাইডং-০৯, ২১ফেব্রুয়ারি এম ভি জুপিটার ও ৪জুলাই এভার ভেনটেজ জাহাজ ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে। 


একাত্তর/আরবিএস 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পটুয়াখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এক নেতার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। জেলা জমিয়তে উলামার সভাপতি...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর