রাজবাড়ীতে দুটি কানাকুয়ার বাচ্চা অবমুক্ত

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৪:৫৮ পিএম

রাজবাড়ীতে আহত অবস্থায় উদ্ধার বিলুপ্তপ্রায় প্রজাতির দুটি কানাকুয়ার বাচ্চাকে দুই মাস লালনপালনের পর অবমুক্ত করা হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের টিএন্ডটি পাড় এলাকায় সাংবাদিক লিটন চক্রবর্তীর বাড়ির পাশে পাখি দুইটিকে অবমুক্ত করা হয়। 

এসময় রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহমেদ, জেলা পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার মেহেদী হাসান, আহত কানাকুয়া পালনকারী সাংবাদিক লিটন চক্রবর্তী, পাখি দুইটি উদ্ধারকারী আশরাফুল আলম আক্কাস, সোনিয়া আক্তার স্মৃতি প্রমুখ উপস্থিত ছিলেন।

লিটন চক্রবর্তী জানান, প্রায় দুই মাস আগে রাজবাড়ী সদরের খানগঞ্জের বেলগাছি স্টেশন এলাকায় বাসা ভেঙ্গে মাটিতে পড়ে মারাত্মক আহত হয় সাতদিন বয়সী দুইটি কানাকুয়ার বাচ্চা। স্থানীয় আশরাফুল আলম আক্কাস বাচ্চা দুইটিকে উদ্ধার করে চিকিৎসা ও পরামর্শের জন্য বিভিন্ন স্থানে যোগাযোগ করেন।

পরে স্থানীয় চারুকারু শিল্পী আবু আব্দুল্লাহ স্বপন ও অনন্ত সরকারকে পাঠিয়ে কানাকুয়ার বাচ্চা দুটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: দেলদুয়ারে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোচালক নিহত

রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহমেদ বলেন, পাখি দুটিকে উদ্ধারের পর চিকিৎসা করে পরম যত্নে প্রায় দুই মাস লালনপালন করে সুস্থ করে তোলা হয়েছে। এসময় বাচ্চা দুটিকে বিভিন্ন প্রজাতির ছোট মাছ, পোকা-মাকড়, পিপড়ার ডিম খাইয়ে বড় করা হয়। সম্পূর্ণ সুস্থ হওয়ায় তাদেরকে অবমুক্ত করা হয়েছে।

      

একাত্তর/এসজে

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর