এফসিপিএস ডিগ্রি লাগিয়ে রোগী দেখছিলেন এইচএসসি পাশ অমর

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৫:২৩ পিএম

নোয়াখালীতে একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই বছর করাদণ্ড এবং একই সঙ্গে হাসপাতালটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে জেলার চৌমুহনী পৌরসভার জেনারেল ও শিশু হাসপাতালে এ অভিযান চালানো হয়।

দণ্ড পাওয়া ব্যক্তির নাম অমর শীল (৩৫)। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার উলিপুর গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত।

image


তিনি জানান, দুপুরে ওই হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় হাসপাতালটির নিচ তলায় মো. এনামুল হক নামে এক ব্যক্তি নিজেকে সহকারী অধ্যাপক (বিএসএমএমইউ), এমবিবিএস, এফসিপিএস, ডিডিভি স্পেশাল ট্রেনিং ইন ডার্মাটোলজি (থাইল্যান্ড) পরিচয়ে রোগী দেখছিলেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানান, তার প্রকৃত নাম অমর শীল। তিনি ২০০৩ সালে বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় থেকে থেকে এসএসসি ও ২০০৫ সালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। এর বেশি পড়াশোনা করেন নাই। 

ইউএনও জানান, ওই হাসপাতালে অমর শীল চার মাস যাবত চেম্বার করে আসছিলেন। এর আগে তিনি জেলা শহর মাইজদীর ট্রাস্ট ওয়ান হাসপাতালেও চেম্বার করতেন। 

image


অভিযানে জেনারেল ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার এনামুল হক নামধারী ভুয়া চিকিৎসকের সঙ্গে  চুক্তিপত্র বা তার সার্টিফিকেট/ডিগ্রির সনদপত্র দেখাতে পারেনি। অমর শীল দিনে প্রায় ৩৫ জন রোগী দেখতেন। তার ভিজিট ছিল ৭০০ টাকা। পরে তাকে কারাদণ্ড ও পুলিশে সোপর্দ করা হয়। 

আরও পড়ুন: পাগলা মসজিদে এবার মিললো ২৩ বস্তা টাকা, ডলার, পাউন্ড

এছাড়া শিশু কনসালটেন্ট ডা. জহিরুল ইসলামের মালিকানাধীন নোয়াখালী মেডিক্যাল সার্ভিসের অবজারভেশন সেন্টারের অনুমোদন ও প্রয়োজনীয় জনবল না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা ও সেন্টারটি সিলগালা করে দেয়া হয়।

অভিযান পরিচালনার সহযোগিতা করেন বেগমগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস ও বেগমগঞ্জ থানার একদল পুলিশ।


একাত্তর/এসি

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর