কক্সবাজারে হোটেলে আওয়ামী লীগ নেতার মরদেহ

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৬:২৭ পিএম

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০ টার দিকে শহরের হলিডে মোড়ের সানমুন আবাসিক হোটেলের ২০৮নং কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাইফ উদ্দিন পৌর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। তার বাড়ি শহরের ঘোনারপাড়া এলাকায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের একটি কক্ষে ওই নেতার মরদেহ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার পায়ের রগ কাটা ছিলো বলেও জানান ওসি।

আরও পড়ুন: বিজিবির কাছ থেকে হাতকড়াসহ পালানো যুবক গ্রেপ্তার

ওসি আরও জানান, তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এখনও তথ্য সংগ্রহ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করার পর আরও বিস্তারিত জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 


একাত্তর/জো

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর