ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল ১২ ঘণ্টা পর স্বাভাবিক

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১২:৩০ পিএম

ময়মনসিংহের ত্রিশালে অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাস্থলের লাইন মেরামত শেষে এই পথে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে বলে ফাতেমানগর রেলস্টেশনের স্টেশনমাস্টার আলমগীর হোসেন জানান।

এর আগে, রোববার রাত পৌনে ৯টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ময়মনসিংহ পার হয়ে ত্রিশালের ফাতেমানগর স্টেশনের কাছে পৌঁছানোর পর তিনটি বগি লাইনচ্যুত হয়

ময়মনসিংহ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আকরাম আলী বলেন, লাইনচ্যুত ট্রেনটি প্রায় ৪০০ মিটার পথ ছেঁচড়ে যায়। এতে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামত করতে সময় লেগেছে।

এই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা ময়মনসিংহ জংশনে, নেত্রকোণা থেকে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ময়মনসিংহ জংশনে এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস গফরগাঁওয়ের মশাখালী স্টেশনে আটকা পড়ে। 

আর উদ্ধার কাজ শুরুর পর রাত পৌনে ১২টার দিকে সাতটি বগি নিয়ে অগ্নিবীণা ট্রেনের একটি অংশ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের পর ভোর পাঁচটায় ট্রেনের বাকি ছয় বগিও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

আরও পড়ুন: কক্সবাজারে হোটেল থেকে লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার এসএম নাজমুল হক খান জানান।


একাত্তর/জো

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর